সোমবার, মে ১১, ২০২৬

চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ আসামি গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামি নানা অপরাধে জড়িত অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১১মে ) চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে বিশেষ এ অভিযান চালানো হয়েছে।

গ্রেপ্তাররা হল- উহ্লাক্য মার্মা (২২), বাবু মং মার্মা (২২), জয়নাল আবেদীন (২৪), শেকাব উল্লাহ ওরফে শেকাব (২৪), মোস্তফা রেজা (২২), মিরাজ মিয়া (২৪), নুরুল কবির পুতু (১৯), সাকিব (২৪), হেলাল উদ্দিন, নুরুল আলম (৫৯), নয়ন আহমদ, মিশকাত, সজীব, ইব্রাহিম, জাফর আলম, সাইফুল ইসলাম ও আনছার উদ্দিন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চকরিয়া থানার আওতাধীন এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মৎস্য ঘের ও ঘোনা দখলকারী, পাবলিক বিরক্তকারী, ভবঘুরে ও ভাসমান বখাটেদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সর্বাধিক পঠিত