খুরুশকুলে বসত ঘরে ২০ কেজি গাঁজাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদরের খুরুশকুলে বসত ঘর থেকে ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
রোববার মধ্যরাতে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়ায় এ অভিযান চালানো হয়েছে বলে জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।
আটক জেসমিন আক্তার জুই (২২) খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়ার জাহিদ হোসেন ওরফে মিজানের স্ত্রী।
আ. ম. ফারুক বলেন, রোববার মধ্যরাতে খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়ায় জনৈক ব্যক্তির বসত ঘরে বিক্রয়ের উদ্দেশ্যে মাদকের একটি চালান মজুদের খবর পায় র্যাব। পরে পুলিশের একটি দল সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে এক নারী কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় পুলিশ ধাওয়া দিয়ে ওই নারীকে আটক করতে সক্ষম হয়।
পরে বসত ঘরটিতে তল্লাশী চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২০ কেজি গাঁজা।
আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।