রবিবার, মে ২৪, ২০২৬

টেকনাফে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

টেকনাফ প্রতিনিধিঃ

ঈদুল আজহা উপলক্ষে টেকনাফ পৌরসভায় সরকারের বিশেষ উপহার হিসেবে ভিজিএফ কর্মসূচির আওতায় ৪ হাজার ৬২৫ উপকারভোগী পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে টেকনাফ পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এস. এম. অনীক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবীবুর রহমান, টেকনাফ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মহিউদ্দিন ফয়েজী, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, ব্যবসায়ী আব্দুল জব্বার, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা মুহাম্মদ সৈয়দ হোসেন, পৌর প্রধান সহকারী মো. ওসমানুল কবির, পৌর কর আদায়কারী রবিউল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত