মঙ্গলবার, মে ২৬, ২০২৬

অক্সিজেনবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, আগুনে পুড়লো বাস

চিটাগং ট্রিবিউন ডেস্ক
মানিকগঞ্জে একটি অক্সিজেনবাহী লরির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাসে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) দুপুরে সদর উপজেলার ভাটবাউর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে আটকা পড়ে আটকা পড়ে বেশকিছু যানবাহন।

জানা গেছে, গাবতলী থেকে কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে আসা এফকে পরিবহনের একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তরল অক্সিজেনবাকটি হী এলরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে আগুন ধরে যায় বাসটিতে। এ সময় বাসযাত্রীরা দরজা ও জানালা দিয়ে নামতে গিয়ে কয়েকজন আহত হন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাস ও যাত্রীদের বিভিন্ন মালামাল পুড়ে যায়।
মানিকগঞ্জ সদর থানার ওসি ইকরাম হোসেন বলেন, দুর্ঘটনার পর সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যান দুটিকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

সর্বাধিক পঠিত