সোমবার, মে ১১, ২০২৬

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদের মনোনয়নপত্র জমা দিলেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন

চিটাগং ট্রিবিউন ডেস্ক

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আসন্ন নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

বৃহস্পতিবার (১৯-০৬-২০২৫) সংগঠনের নির্ধারিত ফরম ও প্রক্রিয়া অনুযায়ী তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন সময় বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু একটি সংগঠন নয়, এটি একটি আদর্শের নাম। আমি বিশ্বাস করি, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলে কেন্দ্রীয় পর্যায়ে আরও কার্যকরভাবে সংগ্রাম চালিয়ে যেতে পারব।”

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাচন অদূর ভবিষ্যতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়নপর্ব শেষে যাচাই-বাছাই ও প্রচার কার্যক্রম শুরু হবে।

সর্বাধিক পঠিত