Sunday, June 28, 2026

অপরাজিত থেকেই নকআউটে আর্জেন্টিনা

চিটাগং ট্রিবিউন ডেস্ক 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে ৩-৩ গোলের সমতায় শেষ হয়েছে অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচ। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে পা রেখেছে আর্জেন্টিনা; আর পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে অস্ট্রিয়া।

আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই রাউন্ড অব ৩২-এ উঠবে, সেটিও নিশ্চিত ছিল। তাই জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামে লিওনেল স্কালোনির দল।

মেসিকে ছাড়া জর্ডানের বিপক্ষে শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। তবে গোল পেতে যদিও কিছুটা অপেক্ষা করতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। ১৮তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। সেখান থেকে গোল করতে ভুল করেননি লো সেলসো। মেসি বাদে প্রথম কোনো আর্জেন্টাইন ফুটবলার এবারের বিশ্বকাপে গোলের দেখা পেলো। ম্যাচের ১৯তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন লো সেলসো।

৩০তম মিনিটে ডি-বক্সের ভেতরে আর্জেন্টিনার ডিফেন্ডারকে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। মেসি না থাকায় পেনাল্টি নেন লাউতারো মার্তিনেজ। দুই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

প্রথম হাফে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা। ম্যাচের ৫৫ মিনিটে গোল করে ব্যবধান কমান জর্ডানের মুসা আল-তামারি। জর্ডান গোল করার পর পরই মাঠে নামেন লিওনেল মেসি। লাওতারো মার্তিনেজকে তুলে নিয়ে মেসিকে মাঠে নামান স্ক্যালোনি।

বদলি হিসেবে নেমে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত থেকেই পরের রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা।
অন্যদিকে গ্রুপের আরেক ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে আলজেরিয়া। ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে অস্ট্রিয়া। তবে তৃতীয় দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত হয়েছে আলজেরিয়ারও। বাদ পড়েছে ইরান।

সর্বাধিক পঠিত