
চিটাগাং ট্রিবিউন ডেস্কঃ
নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর হামলার ঘটনায় থানায় গিয়ে বিচার না পাওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এমনকি যারা তার ওপর হামলা চালিয়েছে, শেষ পর্যন্ত তাদেরই জামিন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রোববার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, হামলার সময় তার ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এছাড়া হকস্টিক দিয়ে আঘাত করা হয় বলেও উল্লেখ করেন তিনি। এ সময় তার ক্যামেরা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা।
পোস্টে তিনি আরও বলেন, ঘটনার পর থানায় গেলে সেখানে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয় এবং রাতের অন্ধকারে ‘হাজারো সন্ত্রাসী দিয়ে হামলার পরিবেশ]’ তৈরি করা হয়।
