
চিটাগং ট্রিবিউন ডেস্ক
কয়েকটি আরব দেশের ভূখণ্ডে ইরানের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, জর্ডান ও মিশরের অনুরোধে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে বসছেন। বৈঠকটি রোববার (৮ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠি
শনিবার (৭ মার্চ) আরব লিগের সহকারি মহাসচিব হোসাম জাকি বার্তা সংস্থা এএফপিকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন আরব দেশের অনুরোধে বৈঠকটি ডাকা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে ব্যাপক হামলা শুরু করলে জবাবে ইরান গালফ অঞ্চলের কিছু দেশ ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে শুরু করে।
আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত এক বিবৃতিতে বলেন, প্রতিবেশী আরব দেশগুলোর ওপর ইরানের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি আরও উল্লেখ করেন, এই হামলা শুধু আইনের লঙ্ঘনই নয় বরং সুপ্রতিবেশী সম্পর্কের মৌলিক নীতির ওপরও আঘাত করেছে।
ঘেইত বলেন, ইরানের এই আগ্রাসন আরব দেশগুলোর সঙ্গে এক নজিরবিহীন শত্রুতার সৃষ্টি করেছে যা ভবিষ্যতে দেশগুলোর পারস্পরিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলবে।
