শনিবার, মার্চ ২১, ২০২৬

ঈদ ও বিজু উপলক্ষে উপহার প্রদান করেছে মাটিরাঙ্গা সেনা জোন

খাগড়াছড়ি প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর ও বিজু উৎসব উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নানা সহায়তা বিতরণ করা হয়েছে। এ সহায়তার আওতায় ৫০টি বাঙালি পরিবার এবং ২০টি উপজাতি পরিবারসহ মোট ৭০টি পরিবারের মাঝে ঈদ ও বিজু সামগ্রী প্রদান করা হয়।
আয়োজকরা জানান, ঈদ ও বিজু উপলক্ষে উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির অংশ হিসেবে হেডম্যান পাড়ার একটি মন্দিরে ৫টি সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। একইসঙ্গে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন।
সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা অর্জন করেছে।

সর্বাধিক পঠিত