Sunday, June 28, 2026

ঈদগাঁওতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁওতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ঈদগাঁও উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হল- ইসমাইল হোসেন মোর্শেদ (২৭), আসমা (২৫), মোঃ আজিমুল হক (৩৫), মোঃ শাহজাহান (৩০), মোঃ ইমরান (২৬), খালেদ বাদশা, আব্দুল্লাহ ও সুবল রুদ্র (৪৫)।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) এটিএম শিফাতুল মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন মামলার ভিত্তিতে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঈদগাঁও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

সর্বাধিক পঠিত