
চিটাগং ট্রিবিউন ডেস্ক
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রায় নদী পথে কোনো বাড়তি ভাড়া আদায় হবে না।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ টার্মিনাল পরিদর্শন কালে এ কথা জানান তিনি।
শেখ রবিউল বলেন, পথে চাঁদাবাজির তথ্য পেলে ব্যবস্থা নেব।
এসময় তিনি বলেন, এবারের ঈদযাত্রাটা অন্যান্য বারের চেয়ে স্বস্তির ও নিরাপদ হবে।
মন্ত্রী বলেন, পরিবহন সেক্টরে কোনো ভাড়া বাড়বে না। যারা বাড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
শীতলক্ষা নদী দূষণরোধ আর ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেল লাইন দ্রুত চালুর ব্যাপারেও আশ্বাস দেন তিনি।
এছাড়া নিধারিত সময়ে পণ্য খালাস না করায় একটি লাইটার জাহাজের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
