বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

ঈদের দাওয়াত দিতে গিয়েছিলেন আত্মীয়কে, ফেরার পথে চলে গেলেন না ফেরার দেশে

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
গাইবান্ধায় ঈদ যাত্রায় ঢাকা-রংপুর মহাসড়ক পারাপার হতে বাস চাপায় আবারো আব্দুল হামিদ (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি ঈদ উপলক্ষে এক আত্মীয়র বাড়িতে দাওয়াত দিয়ে ফিরছিলেন।
বুধবার (২৭ মে) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
নিহত আব্দুল হামিদ উপজেলার দরবস্ত ইউনিয়ন বিশুবাড়ী গ্রামের মৃত মনছের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত আব্দুল হামিদ বুধবার সন্ধ্যার পর গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এক আত্মীয়র বাড়িতে কোরবানির ঈদের দাওয়াত দিয়ে ফিরছিলেন। ফেরার পথে ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয় নামক স্থানে সড়ক পারপার হওয়ার সময় দ্রুত গতির একটি বাস তাকে চাপা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঈদ যাত্রায় মহাসড়কে অনেক যানবাহন বৃদ্ধি পেয়েছে। মহাসড়কের বোয়ালিয়া নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় গাড়িতে চাপা পড়ে এক পথচারী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
নিহত আব্দুল হামিদের ভাতিজা শাওন জানান, গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মঞ্জু মিয়ার বাড়িতে ঈদের দাওয়াত দিতে গিয়েছিলেন তিনি। পরে স্থানীয়ভাবে খবর পাই ফেরার পথে বোয়ালিয়ায় এক্সিডেন্ট করেছে।

সর্বাধিক পঠিত