সোমবার, মার্চ ১৬, ২০২৬

ডুসাটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব উখিয়া টেকনাফ (ডুসাট)-এর উদ্যোগে ইফতার মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ ২ মার্চ, সোমবার ২০২৬ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উখিয়া ও টেকনাফ অঞ্চলের কৃতি সন্তানদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশ পুলিশ-এর এআইজি জনাব মোহাম্মদ সাইফুল্লাহ, নায়েম-এর মাস্টার ট্রেনার জনাব মোজাফফর আহমদ, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক জনাব সালাউদ্দিন সিকদার এবং সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক জনাবা ড. মাহবুবা সুলতানা।

এছাড়াও অনুষ্ঠানে ডুসাট-এর বিভিন্ন সময়ের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, সাবেক সদস্য, বর্তমান শিক্ষার্থীরা, শুভানুধ্যায়ী এবং উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসাট-এর সভাপতি সাজ্জাদ হোছাইন রবিন। এ সময় সংগঠনের সাবেক উপদেষ্টা মরহুম নজির আহমেদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে ডুসাট-এর নেতৃবৃন্দ উপস্থিত সকল অতিথি, উপদেষ্টা, শুভানুধ্যায়ী ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সর্বাধিক পঠিত