সোমবার, মে ১১, ২০২৬

দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের লাল কার্ড দেখালেন আনোয়ারী

কেফায়েত উল্লাহ, টেকনাফ

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ও রাজাপালং ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর নেতৃত্বে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে ২৮ জানুয়ারি দুপুর ২টা এবং রাজাপালং ইউনিয়নে সন্ধ্যা ৬টায় পথসভা গুলো অনুঠিত হয়। পথসভা গুলো জনসমুদ্র রূপ নেয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, দেশ ও জাতিকে দুর্নীতি, চাঁদাবাজি এবং দুঃশাসনের হাত থেকে মুক্ত করতে হলে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তিনি দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তাদের “লাল কার্ড” দেখানোর আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহেদুল ইসলাম। তিনি বলেন, ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কক্সবাজার জেলা নেতা ও উখিয়া-টেকনাফ অঞ্চলের ‘হ্যাঁ ভোটের অ্যাম্বাসাডর’ মোঃ হোসাইন।

তিনি বলেন, জনগণ এবার পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হিসেবে ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। পথসভায় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কক্সবাজার জেলার সহ-সভাপতি আবু আব্দুল্লাহ আল হোসাইনসহ ১১ দলীয় রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। বক্তারা সবাই একটি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পথসভা দুইটি জনসমাগমে পরিণত হয় এবং স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

সর্বাধিক পঠিত