মঙ্গলবার, মে ১২, ২০২৬

নিরাপত্তা জোরদার থাকবে ১৪ দিন, মনিটরিং সেল গঠন

চিটাগং ট্রিবিউন ডেস্ক
ঈদুল আজহার আগে ও পরে মোট ১৪ দিন নিরাপত্তা জোরদার থাকবে। এ বিষয়ে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে তা নিয়ন্ত্রণ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বিষয়টি জানিয়েছেন।
মন্ত্রী জানান, ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সহিংসতায় বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।
ঈদুল আযহাকে কেন্দ্র করে মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে বসেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সভা। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কোরবানির পশুরহাটের নিরাপত্তা প্রদানসহ সার্বিক প্রস্তুতি বিষয়ে সভায় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী, বিজিএমইএ, বাংলাদেশ ব্যাংক ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় দেশব্যাপী পশুর হাটে নিরাপত্তায় বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গার্মেন্টসের ছুটি ও পাওনা পরিশোধ এবং সড়কে দুর্ঘটনা ও যানজট রোধে পুলিশ বাহিনীর সার্বিক তৎপরতা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, বিরোধী দলীয় নেতার এমন বক্তের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উপযুক্ত প্রমাণ থাকলে এ বিষয়ে ব্যবস্থা নিবে সরকার। যেকোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক নির্মূলে সরকারের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনার রেস ধরে পুশিং এর মত কোন ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সরকার সচেষ্ট আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্বাধিক পঠিত