সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ তিন শর্ত দিল পাকিস্তান

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। নিরাপত্তাজনিত ইস্যুতে বাংলাদেশ ভারতে ম্যাচ খেলতে না চাওয়ায় জটিলতার পর, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এমন সিদ্ধান্ত নিয়েছিল।

এখন জানা যাচ্ছে, ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পাকিস্তান। তবে এজন্য ৩টি শর্তও দিয়েছে পিসিবি। এতে বাংলাদেশকে ক্ষতিপূরণ দেয়াসহ আরও দুটি দাবি তুলে ধরা হয়েছে। পিবিসি ও বিসিবি’র সঙ্গে আইসিসির প্রতিনিধিদের বৈঠকের পর তৈরি হয়েছে এমন সম্ভাবনা। খবর ভারতীয় গনমাধ্যম এনডিটিভির।

সূত্রের বরাতে তারা জানিয়েছে, পিসিবি’র কিছু কর্মকর্তা ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে নির্ধারিত ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি এখনও এ বিষয়ে অনড় রয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নাকভি আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আবারও পরামর্শ করতে যাচ্ছেন।

তারা আরও জানায়, অচলাবস্থা কাটাতে ৩টি দাবি রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের জন্য ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি, টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি প্রদান, এবং ভবিষ্যতে কোনো একটি আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব দিতে হবে।

এর আগে ভারত-পাকিস্তান ম্যাচ ইস্যুতে রোববার (৮ ফেব্রুয়ারি) লাহোরে জরুরি বৈঠকে বসেছিল বিসিবি, পিসিবি ও আইসিসি। সেই বৈঠকের পরই এই ইস্যুতে জট খুলতে শুরু করেছে।

সর্বাধিক পঠিত