শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

বাড়ির আঙিনায় ‘সবজি’ নয়, গাঁজা চাষ করতেন জামাল বেপারী

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে জামাল বেপারী নামে এক ব্যক্তিকে গ্রপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় জামাল বেপারীর বাড়ির আঙিনা থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি নিজ বাড়িতে অবৈধভাবে গাঁজা চাষ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ তাকে হাতেনাতে গ্রপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধার করা গাঁজা গাছ জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত