শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

বিয়ে করলেন জুবিন নটিয়াল, পাত্রী কে?

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন নটিয়াল। ভারতের উত্তরাখণ্ডে পারিবারিক পরিবেশে সীমিত আয়োজনে বিয়ে করেছেন তিনি।
ভারতের একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পুরো আয়োজনটি ছিল একান্ত ব্যক্তিগত ও ঐতিহ্যবাহী। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি নিয়ে জল্পনা বেড়েছে। ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, কে তার জীবনসঙ্গী? জানা গেছে, শৈশবের প্রেমিকাকেই বিয়ে করেছেন তিনি। তবে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি।
এদিকে জুবিনের পক্ষ থেকেও কোনো বিবৃতি এখনও প্রকাশ করা হয়নি। তবে হঠাৎ তার বিয়ের খবর স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ ও বিস্ময়।
উল্লেখ্য, জুবিন নটিয়াল ইতিমধ্যেই প্রায় ২০০টি গান গেয়েছেন। তিনি উত্তরাখণ্ডের দেহরাদুনে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হয়েছেন। ২০১১ সালে ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম নজরে আসেন। এরপর ২০১৪ সালে ‘সোনালি কেবল’ সিনেমায় ‘এক মুলাকাত’ গানটি গেয়ে পরিচিতি পান। পরে ‘দ্য শকিন্স’ সিনেমায় ‘মেহেরবানি’ গানটিও গেয়েছেন তিনি।

সর্বাধিক পঠিত