
চিটাগং ট্রিবিউন ডেস্ক
বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলতে পারেন চিকেন বিরিয়ানি। তবে সেই বিরিয়ানিতে যদি বাটার চিকেনের স্বাদ পাওয়া যায়, তা হলে মন্দ কি? বানিয়ে ফেলুন বাটার চিকেন বিরিয়ানি।
বিরিয়ানি পছন্দ করেন না, এমন বাঙালি কমই আছেন। তবে সব সময় রেস্তরাঁয় গিয়ে বিরিয়ানি খাওয়া হয় না। বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলতে পারেন চিকেন বিরিয়ানি। তবে সেই বিরিয়ানিতে যদি বাটার চিকেনের স্বাদ পাওয়া যায়, তা হলে মন্দ কি? বানিয়ে ফেলুন বাটার চিকেন বিরিয়ানি। রইল হদিস।
উপকরণ:
৪০০ গ্রাম মুরগির মাংস
১ কাপ পোলাও/ বাসমতি চাল
৫ গ্রাম গোটা গরমমশলা
২টি তেজপাতা
স্বাদমতো লবণ
৪টি পেঁয়াজ সরু করে কুচিয়ে নেওয়া
আধ কাপ ফেটানো দই
১ টেবিল চামচ আদা-রসুন বাটা
১ চা চামচ হলুদ
১ চা চামচ লাল মরিচগুঁড়ো
১ চা চামচ জিরেগুঁড়ো
২ টেবিল চামচ রসুনবাটা
২ টেবিল চামচ মাখন
পরিমাণ মতো তেল
৩-৪ টেবিল চামচ ক্রিম
আধ কাপ ভাজা পেঁয়াজ
২-৩ টেবিল চামচ দুধ
প্রণালী:
প্রথমে মাংসের টুকরোগুলির মধ্যে দই, লবণ, মরিচের গুঁড়ো, রসুনবাটা, হলুদ, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো ভাল করে মেখে মিনিট পনেরো রেখে দিন।
এ বার চাল ধুয়ে নিয়ে তাতে গোটা গরম মশলা, লবণ, তেজপাতা দিয়ে পরিমাণ মতো জলে সেদ্ধ করে নিন। এ বার কড়াইতে বেশ খানিকটা মাখন গরম করে পেঁয়াজ লাল করে ভেজে নিন।
এ বার মশলা মাখানো মাংসগুলি মশলা থেকে তুলে লাল করে ভেজে নিন। মাংস ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাটা ঢেলে দিয়ে মাংস সেদ্ধ হতে দিন।
