মঙ্গলবার, মে ৫, ২০২৬

রামুর বৌদ্ধ মন্দিরের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

রামু প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রামুর বৌদ্ধ বিহারগুলোতে সহিংসতা প্রতিরোধে পুলিশি নিরাপত্তা জোরদার চেয়ে রামু থানা পুলিশের কাছে লিখিত আবেদন করেছে বুড্ডিস্ট সোশ্যাল মুভমেন্ট বাংলাদেশ (বুসোমুবা)।

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফরিদকে লিখিত আবেদনটি জমা দেন বুড্ডিস্ট সোশ্যাল মুভমেন্ট বাংলাদেশের সদস্যরা।

আবেদনে বলা হয়, ২০১২ সালের ২৯ শে সেপ্টেম্বরে রামুর প্রায় ১২টি বৌদ্ধ বিহার ও ২৬টি বৌদ্ধ বসতিতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছিল। এছাড়াও ২০২৪ সালের ৬ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে রামুর চেরাংঘাটাস্থ উসাইসেন বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগের মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছিল।
যে কারণে সংগঠনটি আশঙ্কা করছে আসন্ন ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রামুর বৌদ্ধ বিহারগুলোকে ঘিরে নাশকতা ও বিশৃঙ্খলা ঘটতে পারে।

আবেদনে আরও বলা হয়, নির্বাচনকে ঘিরে বৌদ্ধ বিহারে সহিংসতা প্রতিরোধে রামুর স্ব স্ব বৌদ্ধ বিহারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আবেদন করেন বুড্ডিস্ট সোশ্যাল মুভমেন্ট বাংলাদেশ।

সর্বাধিক পঠিত