শনিবার, মার্চ ২১, ২০২৬

লংগদুতে সেনাবাহিনীর অভিযানে অবৈধ পিস্তল ও গুলি উদ্ধার

 

এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি।
তারিখ- ১৬.০৩.২০২৬

রাঙামাটির লংগদু উপজেলার দক্ষিণ পাবলাখালি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে একটি অবৈধ পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ- ২০২৬) রাত প্রায় ১১টা ২০ মিনিটে লংগদু জোনের এক গোয়েন্দা-ভিত্তিক অভিযানে এ অস্ত্র উদ্ধার করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, প্রাথমিক গোয়েন্দা তথ্য অনুযায়ী ইউপিডিএফ (মূল) এর সংগ্রাহক রঞ্জন বিকাশ চাকমা সন্দেহজনকভাবে ওই এলাকায় অবস্থান করছিল।

এ তথ্যের ভিত্তিতে রাত ১০টা ২০ মিনিটের দিকে লংগদু জোনের একটি টহল দল দক্ষিণ পাবলাখালি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি স্টারলেট ইউএসএ নির্মিত ০.২২ ক্যালিবার পিস্তল এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত