শনিবার, মার্চ ২১, ২০২৬

সাজেকে উপজাতি নারী উদ্যোক্তার পাশে সেনাবাহিনী

খাগড়াছড়ি 
খাগড়াছড়িতে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। চাকমা সম্প্রদায়ের তরুণী উদ্যোক্তা রিতা চাকমা (২৫) নিজ উদ্যোগে একটি ছোট ব্যবসা শুরু করার স্বপ্ন দেখছিলেন। সঙ্গত কারণেই হয়তো রিতা চাকমা ছোট ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় স্পেস পাননি। পরবর্তীতে তিনি হতাশ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সহযোগিতা কামনা করেন।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকার ছয়নাল ছড়া গ্রামের বাসিন্দা রিতা চাকমার বিষয়টি পরবর্তীতে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের নজরে আসে। তাঁর নির্দেশনায় সংশ্লিষ্ট বাঘাইহাট জোন কমান্ডার দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে রিতাকে একটি দোকান চালুর জন্য প্রয়োজনীয় বক্স, পণ্যসামগ্রীসহ সার্বিক সহায়তা প্রদান করা হয়।
এই সহায়তা পেয়ে রিতা চাকমা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি শুধু একটি দোকান নয়, এটি আমার স্বপ্নপূরণের নতুন দ্বার উন্মোচন করে দিয়েছে সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে কেবল দেশের নিরাপত্তা রক্ষায় নয়, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এমন উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করে।

সর্বাধিক পঠিত