সালাহউদ্দিন সাহেবকে প্রশ্ন করলে কখন আবার নোটিশ দেওয়ার কথা বলে ফেলেন: হাসনাত

চিটাগং ট্রিবিউন ডেস্ক
সালাহউদ্দিন সাহেবকে প্রশ্ন করলে কখন নোটিশ আবার নোটিশ দেওয়ার কথা বলেন সেই বিষয়ে সংকোচে থাকি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্যের এক পর্যায়ে এ মন্তব্য করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সোমবার (৩০ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ বৈঠকে এ ঘটনা ঘটে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সম্পূরক প্রশ্ন করেন হাসনাত আবদুল্লাহ।
সম্পূরক প্রশ্ন শেষে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার সাড়ে সাতাশ বছর বয়স। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৯১ সালে সংসদে এসেছেন। আমার জন্ম ১৯৯৮ সালে। সেই জায়গায় কনভেনশনাল যে ভুল আছে, আমরা সেগুলো সংশোধন করতেও রাজি।’
এর আগে বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘সালাহউদ্দিন সাহেবকে প্রশ্ন করলে কখন আবার নোটিশ দেওয়ার কথা বলে ফেলেন। সে বিষয়টি নিয়ে আমরা সবসময় সংকোচে থাকি।’