শনিবার, মে ৯, ২০২৬

ইরান যুদ্ধে ‘অর্ধেকেরও বেশি’ লক্ষ্য অর্জিত হয়েছে, দাবি নেতানিয়াহুর

চিটাগং ট্রিবিউন ডেস্ক
ইরানের বিরুদ্ধে যুদ্ধ তার অর্ধেকেরও বেশি লক্ষ্য অর্জন করেছে বলে দাবি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (৩০ মার্চ) তিনি এমন দাবি করেন।
তবে এটি কখন শেষ হবে সে সম্পর্কে তিনি কোনো সময়সীমা উল্লেখ করেননি।
‘এটি অবশ্যই অর্ধেকের বেশি পথ পার করেছে। কিন্তু আমি এর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চাই না।’ রক্ষণশীল মার্কিন সম্প্রচার মাধ্যম নিউজম্যাক্সকে বলেন নেতানিয়াহু।তিনি আরও বলেন যে তিনি মনে করেন, যুদ্ধটি অর্ধেকের বেশি পথ অতিক্রম করেছে, অভিযানের নিরিখে।সময়ের নিরিখে নয়।
এদিকে, নেতানিয়াহু আরও বলেছেন, এই যুদ্ধে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর ‘হাজার হাজার’ সদস্যকে হত্যা করাসহ বিভিন্ন লক্ষ্য অর্জিত হয়েছে।
 
পুরো শিল্প—সবকিছু নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে। পারমাণবিক কর্মসূচিও ধ্বংস করা হয়েছে। বলেন নেতানিয়াহু। 

নেতানিয়াহু এবং ট্রাম্প বারবার অভিযোগ করেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি ছিল। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা এই দাবিকে সমর্থন করেনি তারপরও স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র।
 
এছাড়া ইরানের শাসনব্যবস্থা নিয়ে নেতানিয়াহু বলেন, ‘আমি মনে করি এই শাসনব্যবস্থা অভ্যন্তরীণভাবে ভেঙে পড়বে। কিন্তু এই মুহূর্তে, আমরা যা করছি তা হলো তাদের সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা, পারমাণবিক সক্ষমতা হ্রাস করা এবং ভেতর থেকে তাদের দুর্বল করে দেয়া।’
 ইরানি কর্তৃপক্ষ বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ দমনের কয়েক সপ্তাহ পর এই যুদ্ধ শুরু হয়, যাতে হাজার হাজার মানুষ নিহত হন।
 
সূত্র: এনডিটিভি

সর্বাধিক পঠিত