সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

চকরিয়ার খুটাখালীতে মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারের ১শিশু সন্তান নিহত ও আহত ৩জন।

চকরিয়া প্রতিনিধি
চকরিয়া উপজেলার খুটাখালীতে অটোরিকশাতে মাইক্রোবাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।আহত হয়েছেন একই পরিবারের আরো তিনজন।আজ ২১এপ্রিল ( মঙ্গলবার ) সকাল ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের সেলিম ফিউচার পার্কের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।হতাহতরা হলে খুটাখালী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের সৌদি প্রবাসী রেজাউল করিম (৩২) ও তার স্ত্রী নাহিদা আকতার (২৫) এবং তাদের মেয়ে সাফা(৫) ও ছেলে আহনাফ বিন করিম (০২) নিহত।
প্রত্যক্ষদর্শীরা জানান,০৭ নং ওয়ার্ডের সৌদি প্রবাসী রেজাউল করিম তার স্ত্রী সন্তানদের নিয়ে অটোরিকশায় করে সেগুনবাগিচা যাচ্ছিলেন তারা সেলিম ফিউচার পার্কের সামনে গেলে মাইক্রোবাসটি হঠাৎ পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এতে মাথায় আঘাত পেয়ে রেজাউলের দুই বছরের ছেলে সন্তান আহনাফ বিন করিম(২) নিহত হন এবং স্ত্রী ও পাচঁ বছরের মেয়ে সাফা আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহনাফ বিন করিমকে মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি জানান আমরা দূর্ঘটনার খবর পেয়ে মাইক্রোবাসটি আটক করেছি।নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত