
চিটাগং ট্রিবিউন ডেস্ক
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। তবে বেশ ক্ষুব্ধ অভিনেতা ফারহান আহমেদ জোভান।
নিজের ফেসবুকে ক্ষোভ উগরে তিনি লেখেন, ‘তোরা কখনও অসুস্থ হবি না? তোরা কখনও মরবি না? তোরা আজীবন শুধু তাচ্ছিল্য আর পাপই জমিয়ে যাবি!’
এরপর লেখেন, ‘মেয়েটা তোদের সকল তাচ্ছিল্যকে পায়ে ঠেলে বিদায় নিয়েছে। তোরা কোনদিন মানুষ হতে পারবি না! তোদের জন্য আমার ঘৃণা!’
কারিনার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম যখন শোকবই তখন কেউ কেউ করছেন উল্লাস। ধারণা করা হচ্ছে তাদের প্রতি জোভানের এই ক্ষোভ।
লিভার–সংক্রান্ত জটিলতায় মৃত্যু হয়েছে কারিনার। গতকাল শুক্রবার ভারতের চেন্নাইয়ে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
