মঙ্গলবার, মে ৫, ২০২৬

পটিয়ায় যুবলীগ নেতাসহ ৩ আসামী গ্রেপ্তার

পটিয়া ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে খরনা ইউনিয়ন যুবলীগের এক নেতাসহ সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৪ মে) মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত চালানো পৃথক এই অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তাররা হলেন- খরনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও খরনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাইমুন প্রকাশ মাইমুনুল ইসলাম (৩৩), মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. ফরহাদ এবং পলাতক আসামী মোহাম্মদ নাসির উদ্দিন।
​পুলিশ জানিয়েছে, সোমবার ভোররাত সাড়ে ৩ টার দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মো. মাইমুনকে তার নিজ বাড়ি (উত্তর খরনা, ওয়াহিদুর পাড়া) থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পটিয়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ কয়েকটি ধারায় মামলা রয়েছে।
​পৃথক আরেকটি অভিযানে পুলিশ অভিযান চালিয়ে সাজা পরোয়ানাভুক্ত আসামী মো. ফরহাদ এবং গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী মোহাম্মদ নাসির উদ্দিনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
মো. ফরহাদ পূর্ব বাড়ৈকারা এলাকার মৃত মোঃ হারুনের ছেলে এবং মোহাম্মদ নাসির উদ্দিন দক্ষিণ গবিন্দারখীল এলাকার বশির আহাম্মদের ছেলে।
​পটিয়া থানার পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেপ্তার আসামীদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বাধিক পঠিত