মঙ্গলবার, মে ৫, ২০২৬

ঢাকায় ২ দিন ধরে নিখোঁজ ঈদগাঁওয়ের এজাহার মিয়া

ঈদগাঁও প্রতিনিধিঃ

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার বোয়ালখালী এলাকার বাসিন্দা মো. এজাহার মিয়া (৫৯) রাজধানী ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন।

গত রোববার ( ৩ মে ) বিকেলে আব্দুল্লাহপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজ নিলেও এখন পর্যন্ত সন্ধান মেলেনি।

নিখোঁজের স্বজনরা জানিয়েছেন, গত ৩ মে বিকেল সাড়ে ৩ টার দিকে তিনি ঢাকার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে উত্তরার দিকে যাওয়ার সময় নিখোঁজ হন। তিনি কিছুটা স্মৃতিভ্রম বা ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন।

​নিখোঁজের পরিচিতিঃ
এজাহার মিয়া, বোয়ালখালী, ঈদগাঁও, কক্সবাজার। ​শারীরিক বর্ণনাঃ উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং হালকা-পাতলা গড়ন। মাথায় অল্প চুল এবং মুখে ছোট ছোট সাদা দাড়ি ও গোঁফ আছে।

​নিখোঁজকালীন পোশাকঃ পরনে সাদা শার্ট, কালো প্যান্ট ও মাথায় সাদা টুপি ছিল। এছাড়াও তার হাতে একটি কালো রঙের ব্যাগ ছিল।

কোনো হৃদয়বান ব্যক্তি যদি উনার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তবে নিচের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। সন্ধানদাতাকে পরিবারের পক্ষ থেকে পুরস্কৃত ও সম্মানিত করা হবে।

​যোগাযোগের ঠিকানা: 01335-408273 01851-176462 01623-269089 ​WhatsApp (বিদেশের নম্বর): +966 53830 6294 +966 55884 5503

সর্বাধিক পঠিত