
চিটাগং ট্রিবিউন ডেস্ক
আগামী পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সরকারি এক তথ্যবিবরণীতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। টাঙ্গাইলসহ দেশের ১০ জেলায় আনুষ্ঠানিকভাবে তিনি এ কর্মসূচির উদ্বোধন করবেন।
তথ্যবিবরণীতে জানানো হয়, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে এই কার্ড বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে নির্বাচিত কৃষকদের হাতে এই বিশেষ কার্ড তুলে দেবেন।
