রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

‎পেকুয়ায় নারী মাদক কারবারিসহ আটক ৩

পেকুয়া প্রতিনিধিঃ

‎কক্সবাজারের পেকুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি সহ তিনজনকে আটক করেছে পুলিশ।
‎শনিবার (২৭ মার্চ) মধ্যরাত ১টার দিকে পেকুয়া থানার এসআই সাজ্জাদ চৌধুরীর নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

‎আটকরা হল- পেকুয়া সদর ইউনিয়নের বকসু চৌকিদার পাড়া এলাকার মো. আলমগীরের ছেলে মো. রমজান (৩১), বারবাকিয়া ইউনিয়নের পশ্চিম জালিয়াকাটা এলাকার নুরুন নবীর ছেলে সালাহ উদ্দিন (৩৮) ও সালাহউদ্দিনের স্ত্রী জুবাইদা বেগম (৩৬)।

‎এসময় আটকদের কাছ থেকে ২৪২ টি ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা সহ পরিবহনে ব্যবহৃত ১টি নম্বর বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

‎পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া বাজারের ফাঁশিয়াখালী ব্রীজ এলাকা থেকে ধাওয়া করে মাদক ব্যবসায়ী মো. রমজান’কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৯৫ পিচ ইয়াবা সহ  ১টি নম্বর বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি মতে বারবাকিয়া ইউনিয়নের পশ্চিম জালিয়াকাটা সিরাজ মার্কেট নামক স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি সালাহউদ্দিন ও তার স্ত্রী জুবাইদা বেগম’কে আটক করে। এসময় জুবাইদা বেগম ও সালাহউদ্দিনের হেফাজত থেকে ৪৭ পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা জব্দ করা হয়।

‎এব্যাপারে পেকুয়া থানার ওসি মো. খাইরুল আলম জানান, পুলিশের বিশেষ অভিযানে নারী সহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়। আটকরা পেকুয়া থানা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক ২টি মামলা দায়ের হয়েছে।

সর্বাধিক পঠিত