মঙ্গলবার, মে ৫, ২০২৬

বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় চুরি ও মাদক নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

বোয়ালখালী ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষ ‘স্বাধীনতা’য় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মেহেদী হাসান ফারুক।
সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যেন কোনোভাবেই পরিচালিত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এ সংক্রান্ত আইন সংসদে পাস হয়েছে এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের কঠোর ভূমিকা রাখতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ এবং পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম স ম মিজানুর রহমান।
এছাড়া দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুল হক, সদস্য মোস্তাক আহমেদ খান, শওকত আলম, বিএনপি নেতা ইসহাক চৌধুরী ও হামিদুল হক মন্নান উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান, উপজেলায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে চুরির ঘটনা বেড়েছে। পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

সর্বাধিক পঠিত