সোমবার, মে ৪, ২০২৬

বোয়ালখালীতে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে এমপি এরশাদউল্লাহ

বোয়ালখালী ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এরশাদউল্লাহ।
সোমবার (৪ মে) দুপুরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের সার্বিক সেবার মান পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে এমপি এরশাদউল্লাহ হাসপাতালের স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং বিভিন্ন কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা-অভিযোগ শুনেন।
তিনি উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, রোগীদের সেবায় কোনো ধরনের ত্রুটি যেন না থাকে এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা প্রদান করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, সদস্য শওকত আলম, বিএনপি নেতা ইসহাক চৌধুরী, শহীদুল্লাহ চৌধুরী, নুরুল করিম নুরুসহ চিকিৎসক ও নার্সরা।

সর্বাধিক পঠিত