ভাড়াটিয়া কর্তৃক নারী বাড়িওয়ালী লাঞ্চিত

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভাড়াটিয়া হয়ে জমিদারের উপর দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে দাপট দেখালেন বিএনপির অঙ্গ সংগঠন কৃষকদলের এক নেতা। বাড়ির মালিকের যুবতী স্ত্রীকে বেধড়ক মারতে মারতে বিবস্ত্র করে ফেলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
প্রতিনিধির হাতে আসা ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আগে ওই নেতার স্ত্রী জমিদারের বউকে জুতা দিয়ে মেরে হামলার মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত। ঘটনাটি ইতোমধ্যে দেশজুড়ে ভাইরাল। তবে তদন্তের দোহাই দিয়ে আদালতে মামলা গড়ালেও এখনও আইনের আওতায় আসেনি ওই নেতা। এ ঘটনায় গত মাসের ১৩ তারিখ থানায় মামলা করেছিল ভুক্তভোগী। গত মাসের ১০ এপ্রিল শুক্রবার রাতে চট্টগ্রামে হালিশহর থানাধীন জে ব্লক এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্তের মো. কাউছার সন্দীপের বাউরিয়া পৌরসভা কৃষকদলের আহবায়ক এবং বিএনপির আগের সরকারের সময় পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর৷
এদিকে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে দেশজুড়ে ব্যপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে মহিলা মহিলা ঝগড়ার হয়। সেখানে হাজির হন কৃষকদল নেতা। এসময় নেতার স্ত্রী নেতা স্বামীকে দেখে বাড়িওয়ালার স্ত্রীকে জুতা দিয়ে মারতে থাকে। এক পর্যায়ে কৃষকদল নেতা নিজেই বাড়ির মালিকের স্ত্রীকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকেন। মারধরের এক পর্যায়ে নেতা মহিলাকে অর্ধ
বিবস্ত্র করে ফেলেন। এ হামলায় নেতার সাথে স্ত্রীসহ শ্যালকসহ যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কাউছার বলেন, সে আওয়ামী দোসর। তাকে আমি অনেক ঘটনা থেকে বাচাইছি। আপনারা না জানলে এলাকার মানুষ থেকে জানেন৷ আমি তার থেকে টাকা পাই। সে টাকা দিচ্ছে না।
হালিশহর থানার ওসি জানান, মামলার বিষয়ে আমি অবগত আছি। মামলা আদালতে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য যে পানির মটর চালুর করার বিষয়ে মহিলাদের ঝগড়া থেকে ঘটনার সুত্রপাত হয় বলে অভিযোএ জানা যায়।