রাঙ্গামাটিতে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্টিত

রাঙ্গামাটি প্রতিনিধিঃ
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বলেছেন, ছাত্র-জনতা বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যাশায় জীবন ও রক্ত দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে দেশকে নতুন করে স্বাধীন করেছে। আমরাও একটি বৈষম্যহীন সমাজ চাই। সমাজের সকল স্তর থেকে বৈষম্য দূর করতে চাই। আর এজন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যের কোন বিকল্প নাই। গণতান্ত্রিক দেশে ভিন্ন দল ও মত থাকতে পারে। ইসলাম প্রতিষ্ঠায় আল্লাহর দ্বীন কায়েমে সকল ইসলামী দলকেও সকল ভেদাভেদ ভুলে এক হতে হবে।
তিনি বলেন, ইসলাম বিদ্বেষীরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় এক বাক্যে বাঁধা হয়ে দাঁড়াতে পারে, তাহলে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তারা কেন এক হতে পারবে না। এর একটি মাত্র কারণ। সেটি হচ্ছে ইসলাম বিদ্বেষীরা আমাদের মাঝে বিরোধ সৃষ্টি করতে ঐক্যবদ্ধ হতে বাঁধা সৃষ্টি করছে। তাই আমাদের শপথের আলোকে আজীবন পবিত্র, স্বচ্ছ ও শৃঙ্খলিত জীবন পরিচালনা করতে হবে।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ২ দিনব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার সদস্য (রুকন) সম্মেলনের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামটি পার্বত্য জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীমের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মানছুরুল হকের সঞ্চালনায় স্থানীয় এক মিলনায়তনে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্রগাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মাদ শাহজাহান, চট্রগ্রাম অঞ্চল টিম সদস্য ও রাঙ্গামাটি জেলা তদারককারী জাফর সাদিক, চট্রগ্রাম অঞ্চল টিম সদাস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মো. জাহাঙ্গীর আলম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ছিদ্দিকি, এড. হারুনুর রশিদ, এড. আব্দুস সালাম, এবিএম তোফায়েল আহমদ, মো. নুরুল করিম, আবু উবায়দাসহ বিভিন্ন পর্যায়ের জেলার দায়িত্বশীল ও সংগঠনের রুকন সদস্যরা।