উলুবনিয়া সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ মা ও মেয়েকে আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে টেকনাফ সীমান্তে পাচারকালে ২০ হাজার ইয়াবাসহ মা-মেয়েকে আটক করেছে বিজিবি।
শুক্রবার দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া পশ্চিমপাড়া সীমান্তে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
আটকরা হল- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকার মোহাম্মদ আয়ুবের স্ত্রী রাশেদা বেগম (৪৯) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (২০)।
লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, দুপুরে বিজিবির পালংখালী বিওপি’র একটি দল নাফ নদী সংলগ্ন উলুবনিয়া সীমান্তে দায়িত্বরত ছিল। এক পর্যায়ে সন্দেহজনক দুই নারীকে সীমান্তের বেড়িবাঁধের দিক থেকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। পরে ওই দুই নারীকে দেহ তল্লাশী করে বোরকার ভিতর করে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২০ হাজার ইয়াবা।
“ আটক নারীরা প্রাথমিক স্বীকারোক্তিতে জানায়, সীমান্তে চোরাকারবারিদের কাছ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে বেশী দামে মাদক কারবারিদের কাছে সরবরাহ করত। “
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান, বিজিবির এ কর্মকর্তা।