রাজস্থলীতে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

রাঙ্গামাটি প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রাজস্থলী উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৪ মার্চ ) সকালে উপজেলা কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মার্মার সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং নেতাকর্মিদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।