বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। ওই বৈঠকে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। প্রথমে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সদস্যদের শপথ বাক্য পাঠ করান তিনি।
বেলা পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান শুরু হয়।
শপথ অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

সর্বাধিক পঠিত