
চিটাগং ট্রিবিউন ডেস্ক
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানি শুরু হয়।
ফেনী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইলের এক শতাংশ সমর্থনকারীর কম হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
নাটোর-২ আসনে এনপিপি প্রার্থী জি এ এ মুবিন সরকারি চাকরিজীবী ছিলেন। তার চাকরি থেকে অব্যাহতির সময় তিন বছর না হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানাকে ‘নট প্রেসড’ সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
