Sunday, June 28, 2026

ঈদগাঁওতে জামায়াতের পৃথক পেশাজীবি সমাবেশ অনুষ্ঠিত

বশিরুজ্জামান, ঈদগাঁও
ঈদগাঁওতে জামায়াতে ইসলামীর আয়োজনে ওলামা ও পেশাজীবীদের পৃথক সমাবেশ ‌অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
শনিবার (১২ জুলাই) সকাল ও বিকালে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত পৃথক সমাবেশে উভয় সেশনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী এবং পরিচালনায় ছিলেন উপজেলা সেক্রেটারী মাওলানা নুরুল আজিম।
ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মুফতি মাওলানা হাবিব উল্লাহ। বিকেলে অনুষ্ঠিত পেশাজীবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার ৩ সদর সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়তের সহকারী সেক্রেটারি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শফিউল হক জিহাদী, উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলার সেক্রেটারি ক্বারী রমজান আলী, ঈদগাহ আলমাছিয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা নুরুল আলম ক্বারী মাওলানা আবু বক্কর, মাওলানা বশির উদ্দিন, মাওলানা এনামুল হক ইসলামাবাদী, মাষ্টার ছৈয়দ নুর হেলালী, মাষ্টার নুরুল হক, মাষ্টার ছৈয়দুল আলম হেলালী, মওলানা ছৈয়দুল হক ও সাবেক ছাত্রনেতা ইমাম খাইর।
উভয় অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন উপজেলা উলামা বিভাগ সভাপতি মাওলানা হারুনর রশীদ ও ইসলামপুর জামায়াত সভাপতি সাহাব উদ্দিন। উপজেলার বিভিন্ন মাদরাসার মুহতামিম, আলেম-উলামাগণ ও বিভিন্ন পেশার লোকজন স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশগ্রহণ করেন।

সর্বাধিক পঠিত