কক্সবাজারের আকাশে দেখা গেছে পবিত্র মাহে রমজানের চাঁদ

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে সৈকতের লাবনী পয়েন্টে দেখা যায় রমজান মাসের চাঁদের।
এসময় লাবনী পয়েন্টস্থ বীচ ম্যানেজম্যান্ট কমিটির কার্যালয়ে জেলা চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত থেকে এই সিদ্ধান্ত জানান।
বুধবার তারাবির নামাজ এবং ভোররাতে সেহেরীর মাধ্যমে শুরু হবে মাসব্যাপী সিয়াম সাধনার মাহে রমজানের আনুষ্ঠানিকতা। ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রমজানে কক্সবাজারে সাহরীর শেষ সময় ভোর ৫টা ৩ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে।