রবিবার, মে ১০, ২০২৬

কক্সবাজারে আইনশৃঙ্খলা জোরদারের আহ্বান

চিটাগং ট্রিবিউন ডেস্ক
পর্যটননগরী কক্সবাজারে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও কঠোর ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা এবং একটি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সুদৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ সময় তিনি আশা প্রকাশ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ও জনগণমুখী পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি মনে করেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগই কক্সবাজারকে একটি নিরাপদ ও পর্যটকবান্ধব নগরী হিসেবে আরও সুদৃঢ় করবে

সর্বাধিক পঠিত