রবিবার, মে ৩১, ২০২৬

কুতুবদিয়ায় যথাযোগ্য মর্যাদায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত

কুতুবদিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কুতুবদিয়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকালে ৪ ঘটিকায় বড়ঘোপ বাজার স্থথ বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এম এ ছালাম কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম মোবারক হোসাইন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি আবু মুছা কুতুবী, বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার কামরুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু, বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, কুতুবদিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মৎস্যজিবীদলে সভাপতি জয়নাল আবেদিন প্রমুখ।
বক্তারা বলেন, আজ আমরা গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের অন্যতম নির্মাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে। তাঁর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে আমরা তাঁর স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
জিয়াউর রহমান ছিলেন শুধু একজন রাষ্ট্রনায়ক নন,তিনি ছিলেন সংকটের সময়ে সাহসের প্রতীক, আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে তাঁর দৃঢ় কণ্ঠে উচ্চারিত স্বাধীনতার আহ্বান বাঙালি জাতিকে সাহস ও প্রেরণায় উজ্জীবিত করেছিল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষায় তিনি আজীবন আপসহীন ছিলেন।
রাষ্ট্র পরিচালনায় তিনি জনগণের ক্ষমতায়ন, উৎপাদনমুখী অর্থনীতি, কৃষি উন্নয়ন এবং আত্মনির্ভরশীল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তাঁর প্রবর্তিত কর্মসূচিগুলো গ্রামবাংলার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তিনি বিশ্বাস করতেন,দেশের প্রকৃত শক্তি লুকিয়ে আছে সাধারণ মানুষের মধ্যে, তাদের শ্রম, মেধা ও দেশপ্রেমের মধ্যে।
আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে আমরা উপলব্ধি করি, মহান এই মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেও তাঁর আদর্শ, কর্ম ও অবদান কখনো বিলীন হয় না। জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা, নেতৃত্ব এবং জাতীয়তাবাদী চেতনা আজও কোটি মানুষের হৃদয়ে প্রেরণার উৎস হয়ে আছে।
এই দিনে আমাদের অঙ্গীকার হোক,দেশের স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন তিনি লালন করেছিলেন, তা বাস্তবায়নে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করব। বিভেদ নয়, ঐক্য,হতাশা নয়, আশাবাদ, স্থবিরতা নয়, উন্নয়নের পথে এগিয়ে যাওয়াই হবে তাঁর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।
পরিশেষে,উলেমাদলের সহ সভাপতি মাওলানা সাইফুল ইসলামের মুনাজাতে অংশ নিয়ে সবাই প্রার্থনা করেন তাকে যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর আদর্শ অনুসরণের তাওফিক আমাদের সবাইকে দান করেন।
এসময় উপস্থিত ছিলেন আলী আকবর ডেইল ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ খান চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার কামাল সিকদার, বিএনপির নেতা নুরুল আবছার, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহেদ খান শিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বখতিয়ার উদ্দিন শিবু, বড়ঘোপ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দীন কুতুবী, আলী আকবর ডেইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আলম, কুতুবদিয়া উপজেলা ছাত্রদের আহ্বায়ক মোকাররম কুতুবী, সদস্য সচিব আবদুল মান্নান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জামশেদ আলী প্রমুখ।

সর্বাধিক পঠিত