বুধবার, মে ১৩, ২০২৬

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও ৫০ শয্যা ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও ২১ শয্যায় বর্ধিতকরণের আদেশ জারি

চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যায় এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের অনুমোদন করে মন্ত্রণালয় আদেশ জারি করেছে।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের উপসচিব শুক্লা সরকারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন প্রকাশিত হয়।
এতে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় চুড়ান্ত প্রশাসনিক অনুমোদনে এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় বর্ধিত শয্যায় সেবা কার্ক্রম চালুকরণে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করে আদেশ জারি করেছেন।
চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়নুল আবেদিন জানান, গত ০৪ মে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অবকাঠামোগত অবস্থা এবং চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিদর্শনে এসেছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী শরীফ উদ্দীন এবং আবদুর রউফ। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের ও ডাঃ মোহাম্মদ জায়নুল আবেদীন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
পরিদর্শনের পর তারা জানিয়েছিলেন, অল্প সময়ের মধ্যেই চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০শয্যায় উন্নীতকরণের প্রশাসনিক কার্যক্রম সহ ১০০ শয্যার প্রশাসনিক অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
পরিদর্শনের পর এত অল্প সময়ের মধ্যে আদেশ পেয়ে আমরা খুবই আনন্দিত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কৃতজ্ঞতা জানাচ্ছি।

সর্বাধিক পঠিত