মঙ্গলবার, মে ৫, ২০২৬

জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি, ঘোষণা কাল

চিটাগং ট্রিবিউন ডেস্ক

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২৮ ডিসেম্বর) এই জোটের ঘোষণা করা হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। আগামীকাল ঘোষণা দেওয়া হবে।

সূত্র: জাগো নিউজ

সর্বাধিক পঠিত