
চিটাগং ট্রিবিউন ডেস্ক
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে প্রধান বা মাস্টারমাইন্ড কেউ ছিল না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জেরার সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি এ কথা বলেন।
