শনিবার, মে ৯, ২০২৬

টেকনাফে নিখোঁজ স্কুলছাত্র রাশেলের ৩ দিনেও সন্ধান মিলেনি

টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাইক্যংখালী এলাকায় মোহাম্মদ রাশেল (১৪) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত তিনদিন ধরে নিখোঁজের সন্ধান না পাওয়ায় পরিবারের বিরাজ করছে মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা।
নিখোঁজ রাশেল উপজেলার হ্নীলা ইউনিয়নের নাইক্যংখালী, মৌলভীবাজার এলাকার বাসিন্দা কাদের হোছনের ছেলে।
স্বজনরা জানিয়েছেন, গত ০৬ মে বৃহস্পতিবার মাগরিবের আগ মুহূর্তে রাশেল ঘর থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। রাশেলের সন্ধান পেতে তারা স্থানীয় এলাকাসহ আত্মীয়-স্বজনদের বাড়িতেও খোঁজ নিয়েছেন। তবে কোথাও তার অবস্থান জানা যায়নি। এ ঘটনায় পরিবারের সবাই গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ রাশেলের সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার। যোগাযোগ: 01812172590

সর্বাধিক পঠিত