
চিটাগং ট্রিবিউন ডেস্ক
উত্তর কোরিয়া রোববার সকালে একাধিক সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কইজুমি।
আজ রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ান নিউজ এজেন্সি তাস।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী তিনি জানান, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড)-এর বাইরে গিয়ে পতিত হয়েছে।
জাপানি সময় সকাল প্রায় ৬টার দিকে (গ্রিনিচ মান সময় রাত ৯টা) এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানান মন্ত্রী।
