মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বিদায় নিলেন জাহাঙ্গীর আলম

সুষ্ঠু স্বচ্ছ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিতে পারায় বড় অর্জন বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিদায় সাক্ষাতে এ কথা বলেন তিনি।
সাবেক এই উপদেষ্টা জানান,’স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসে ভঙ্গুর অবস্থা পেয়েছিলেন, সে জায়গা থেকে একটি স্থিতিশীল স্বরাষ্ট্র মন্ত্রণালয় রেখে যাচ্ছেন তিনি। নির্বাচনে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, কোনো ধরনের অবৈধ অস্ত্রের ব্যবহার ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।
নির্বাচন না হওয়া নিয়ে নানা ধরনের গুজব ছিল বলে জানিয়ে, সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয় সবার প্রতি কৃতজ্ঞতা জানান এই সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, তার সময় তিনি কোনো তদবিরকে প্রশ্রয় দেননি। বাইরে নয় দেশেই থাকবেন বলে জানান তিনি।

সর্বাধিক পঠিত