
চিটাগং ট্রিবিউন ডেস্ক
বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সবথেকে বেশি দুর্নীতি হচ্ছে জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই দুই খাতের সংস্কার এবং দুর্নীতি বন্ধের আহবান জানিয়েছেন। নিতি বলেন, একদিকে কার্ডের কথা বলা হচ্ছে, আরেকদিকে মূল্যবৃদ্ধি—এ ধরনের শুভঙ্করের ফাঁকি দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।
আজ শনিবার (৬ জুন) বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং কার্যকর ও বাস্তবায়নযোগ্য বাজেটের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মঞ্জু বলেন, আর্থিক খাতের সংস্কার ব্যতীত কার্যকর বাজেট প্রণয়ন সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রাষ্ট্র পরিচালনার ব্যয় কমানোর ওপর জোর দেন।
