
চিটাগং ট্রিবিউন ডেস্ক
মধ্যপ্রাচ্যের ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রে শান্তি চুক্তি নিয়ে টানাপোড়েনের মাঝে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ঘটেছে। শনিবার সকালে মার্কিন ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৫৪ ডলারে নেমে এসেছে।
ব্যবসায়ীদের কাছে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সীমিত সামরিক সংঘাত মূল্যায়ন এবং তেল প্রবাহের ক্ষেত্রে তাৎক্ষণিক ঝুঁকি হ্রাস পাওয়ায় তেলের দামে এই পতন দেখা গেছে।
- অয়েলপ্রাইস ডট কমের তথ্য অনুযায়ী, বেইজিংয়ের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৪ ডলার কমে ৯৩ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে। এতে করে তেলের দাম ২ দশমিক ০৪ শতাংশ কমেছে।
এছাড়া মুরবান অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৮২ ডলার কমে ৯০ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। শতাংশের হিসাবে এই তেলের দাম ৩ দশমিক ০২ ভাগ কমেছে।
